রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

মোংলা বন্দরে এসেছে কয়লার জাহাজ, সপ্তাহখানেক পর ফের চালু হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

রিপোর্টারের নাম / ৩২৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১:০৪ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি :

কয়লা সংকটে গত ১৪ জানুয়ারী বন্ধ হয়ে যাওয়া রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি আগামী সপ্তাহখানেক পর ফের চালু হতে যাচ্ছে। বুধবার বিকেল ৫টায় মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়েছে প্লানটির কয়লা নিয়ে আসা বিদেশী জাহাজ এম,ভি স্পাইনেল। জাহাজটিতে ইন্দোনেশিয়া থেকে এসেছে ৩৩ হাজার মেট্টিক টন কয়লা। এরপরই আবার আগামী ১৬ ফেব্রুয়ারী ৫১ হাজার মেট্টিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে আসার সিডিউল রয়েছে আরো একটি বিদেশী জাহাজের। কয়লাবাহী বিদেশী জাহাজ এম,ভি স্পাইনেল’র স্থানীয় শিপিং এজেস্ট ‘টগি শিপিং এন্ড লজিস্টিক লি:’র খুলনার ম্যানেজার খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে ৩৩ হাজার মেট্টিক টন জ্বালানী কয়লা নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি স্পাইনেল বুধবার বিকেল ৫টায় মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়েছে। বুধবার রাত থেকেই এ কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হবে। এরপর বিদেশী ওই জাহাজ থেকে খালাস হওয়া কয়লা লাইরেজে (কার্গো-কোস্টার) করে নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে। তিনি আরো বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫১ হাজার মেট্টিক টন কয়লা নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারী মোংলা বন্দরে ভিড়বে আরো একটি বিদেশী জাহাজ। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সকল জ্বালানী কয়লাই আসবে ইন্দোনেশিয়া থেকে বলেও জানান খন্দকার রিয়াজুল হক।

রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম আনোয়ারুল আজিম জানান, কয়লার সংকটে গত ১৪ জানুয়ারীর প্লান্টটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ থাকার মধ্যেই বুধবার ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে আসা একটি বিদেশী জাহাজ মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়েছে। এখন সেখান থেকে লাইটারেজ করে কয়লা আনা হবে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। এরপর জেটি থেকে স্বয়ংক্রিয় পদ্ধিতে তা যাবে কয়লার গোডাউনে। মজুদ গোডাউন থেকে কয়লা নিয়ে জ্বালানীর ব্যবহার ও বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করা হবে। যদিও এ প্রক্রিয়াও সময়সাপেক্ষ। তাই এ সকল প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহখানেকের পর পুনরায় উৎপাদনে যেতে সক্ষম হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। তিনি আরো বলেন, আশা করছি এখন থেকে নিয়মিত কয়লা আসতে থাকবে, ফলে প্লান্টটির উৎপাদন ব্যাহত কিংবা বন্ধের আর তেমন কোন আশংকা ও প্রতিবন্ধকতার সৃষ্টি হবেনা।

 

উল্লেখ্য, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৩২০ মেগাওয়াটের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু হয় গত বছরের আগস্টে। এরপর ডিসেম্বর পুরোপুরি চালু হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ শুরু হয় জাতীয় গ্রীডে। আর ১৩২০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটের উৎপাদনে যাওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ রয়েছে চলতি বছরের জুন-জুলাই মাসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর