বায়জিদ হোসেন, মোংলাঃ
মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে রমজানের পবিত্রতা রক্ষা করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘‘আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। তিনি এ পবিত্র রমজান উপলক্ষে মোংলা বাসী উদ্দেশ্যে বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে আগত। এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্যলাভ এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।
মেয়র বলেন, রমজানের তারাবিসহ অন্যান্য নামাজ আদায়ের আহ্বান জানাচ্ছি। সিয়াম পালনের পাশাপাশি আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি ও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি। তিনি বলেন, ‘‘মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মহান রাব্বুল আল-আমিনের কাছে এই দোয়া করি। মহান আল্লাহতায়ালার কাছে সবার হেফাজত কামনা করেন। দ্রব্যমূল্যের বিষয় মেয়র বলেন, রমজানের রোজা তাকওয়ার গুণ অর্জন এবং ইবাদতের অবারিত সুযোগ করে দেয়। অথচ এই পবিত্র রমজান মাসেও একশ্রেণির কালোবাজারি অসাধু ব্যবসায়ী বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও দ্রব্যসামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি যেনো না হয় সেক্ষে ব্যাবসায়ী দের প্রতি আহ্বান জানাই। প্রতি বছরই আমাদের দেশে রমজান মাস আসলেই একটা কৃত্রিম সংকট তৈরি করে সবধরণের জিনিসপত্রের দাম বৃদ্ধি করার প্রবণতা খুব বেশি দেখা যায়। কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসেই টাকার পাহাড় গড়ার মওকা খোঁজে। বিশেষ করে রমজানে রোজাদারদের ইফতার ও সেহরিতে ব্যবহৃত খাদ্য সামগ্রির দাম বাড়ানোর একটি প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। নিম্ম আয়ের মানুষ দের দ্রব্যমূল্য যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে বিষয় ও নির্দেশনা দেন মেয়র।