রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোংলা সরকারি কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষ্যে কমিটি গঠন

রিপোর্টারের নাম / ১২৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ২৭, ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ

বায়জিদ হোসেন, মোংলাঃ

 

মোংলা সরকারি কলেজের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষ্যে ২৭ মার্চ সোমবার সকালে কলেজের ফাদার রিগন লাইব্রেরি মিলনায়তনে প্রস্তুতি সভায় খুলনা সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেককে প্রধান করে উপদেষ্টা কমিটি এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য্যকে আহ্বায়ক ও সাবেক ভিপি মোঃ শাহা আলমকে সদস্য সচিব করে কমিটি গঠন হয়েছে। মোংলা সরকারি কলেজের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১১টায় প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী তৈয়াবুর রহমান, প্রতিষ্ঠাকালীন শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস, সাবেক উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, মোংলা সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ শাহা আলম, প্রাক্তন ছাত্র পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, প্রভাষক মল্লিক অহিদুজ্জামান, প্রভাষক আনোয়ার হোসেন, ড. অসিত বসু, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার, প্রাক্তন ছাত্র উন্নয়নকর্মী মোঃ হারুন গাজী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সাহারা বেগম, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, প্রভাষক বাকী বিল্লাহ, প্রভাষক বিশ^জিৎ মন্ডল, প্রভাষক নিগার সুলতানা সুমী, প্রভাষক কামাল উদ্দিন, সাংবাদিক আহসান হাবীব, প্রাক্তন ছাত্র গীতিকার মোল্লা আল মামুন, প্রাক্তন ছাত্র এনটিভির আবু হোসাইন সুমন, প্রাক্তন ছাত্র এটিএন নিউজ’র নিজাম উদ্দিন, প্রাক্তন ছাত্র গাজী টিভির মনিরুল ইসলাম দুলু, প্রাক্তন ছাত্রী আসমা আক্তার কাজল প্রমূখ। প্রস্তুতি সভায় আগামী ১৮ মে মোংলা সরকারি কলেজের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী, স্মৃতিচারণ সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর