বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত

রিয়াজুল হক সাগর, রংপুর / ১০৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর. রংপুর

 

রংপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জাসদ, বাসদ, রংপুর প্রেসক্লাব, বাংলার চোখ সামাজিক সাংষ্কৃতিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক-সাংষ্কৃতিক ও পেশাজীবি সংগঠন। জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে, রংপুর বিভাগীয় প্রশাসন, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বেসরকারী দপ্তর। এরপর সকাল ৯টায় রংপুর স্টেডিয়ামে শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিবেশিত হয়। সকাল সাড়ে ১১টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় প্রশাসন। এরপর বেলা সাড়ে ১২টায় রংপুর জিলা স্কুল মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। এছাড়া দিবসকে ঘিরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ক ভিত্তিক প্রতিযোগিতা, সাংষ্কৃতিক অনুষ্ঠান, জেলা-উপজেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, হা-ডু-ডু খেলা, মসজিদ-মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা এবং হাসপাতাল, এতিমখানা, কারাগার, পথশিশু পূর্ণবাসনকেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযতœ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশ করে জেলা প্রশাসন।

 

সেনাবাহিনীর দু’দিনব্যাপী উৎসব : সেনাবাহিনী রংপুর এরিয়া সদর দপ্তরের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শ্বাশত বাংলা মুক্তিযুদ্ধের জাদুঘর প্রাঙ্গনে ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজ ও দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল একেএম আজম চৌধুরী, অধ্যক্ষ কর্ণেল মোঃ আহসানুল কবীরসহ অন্যরা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাকরা উপস্থিত ছিলেন।

 

রাজনৈতিক দলের বিজয় র‌্যালী : মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনের উদ্যোগে বিজয় র‌্যালী হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর সিটি পার্ক মার্কেট থেকে ইসলামী আন্দোলন মহানগরের সেক্রেটারী, রংপুর-৩ সদর আসনে দলীয় মনোনিত প্রার্থী আমিরুজ্জামান পিয়ালের নেতৃত্বে বিজয় র‌্যালীটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়তে যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানানো হয়। দুপুরে নগরীর শাপলা চত্ত্বরস্থ জামায়াতের দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালী বের করা হয়। এতে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, রংপুর-৩ সদর আসনে দলীয় মনোনিত প্রার্থী মাহবুবার রহমান বেলাল ও মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান। মহানগর জামায়াতের ৩৩টি ওয়ার্ড জামায়াতসহ ছাত্র শিবিরের নেতাকর্মীদের অংশগ্রহণে বিজয় র‌্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর নগরীর জুলাই চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়তে সকলকে চাঁদাবাজ, দূর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

এদিকে দুপুরে নগরীতে বিজয় র‌্যালী করেছে মহানগর বিএনপি। সংগঠনের আহ্বায়ক, রংপুর-৩ সদর আসনে দলীয় মনোনিত প্রার্থী সামসুজ্জামান সামু’র নেতৃত্বে বিজয় র‌্যালীটি গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। এতে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতৃবৃন্দরা বলেন, জনগণের ভোটে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাসহ সংরক্ষণ করবে। সেই সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর