বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

যশোরের ঝিকরগাছায় কিশোরীর আত্মহত্যা

রিপোর্টারের নাম / ১৪৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ২২, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ

শাহাবুদ্দিন মোড়ল,ঝিকরগাছা যশোর :

 

যশোরের ঝিকরগাছার নাভারন ইউনিয়নের বায়সা গ্রামে বৈশাখী (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। সে ঐ গ্রামের শফিকুল ইসলামের কন্যা। শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময়ে নিজের শয়ন কক্ষের ফ্যানের সাথে নিজের ব্যবহৃত ওড়না দ্বারা গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে।

 

কিশোরীর পারিবরিক সুত্রে জানা যায়, সে শারীরিকভাবে অসুস্থ ছিলো এবং পেটের বিভিন্ন সমস্যার কারণে প্রায় সময় অসুস্থ থাকতো। ডাক্তার দেখানোর পরও সে সুস্থ হয় নাই। ভোর রাত্রে সেহরি খাওয়ার জন্য উঠে তার মা তাকে ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পাওয়ায় বাড়ির লোকজন ও স্থানীয়রা জানালা দিয়ে দেখেন যে বৈশাখী ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। দরজা ভেঙে তার লাশ নামানো হয়। সংবাদ পেয়ে ঝিকরগাছা থানা পুলিশের এস আই (নি:) জিএম ইমরান হোসেন রাজু সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে যান এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তীতে জোহরের নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর