মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যশোরে কুচক্রী মহলের  মিথ্যাচারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম / ৭৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগরের ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মোঃ জহুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকালে অভয়নগর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার  ৭নং ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মোঃ জহুরুল ইসলাম বলেন, সরকারি জমি দখল করে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় নির্মাণ করছি মর্মে যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ মিথ্যা। মূলত একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে নানাভাবে মিথ্যাচার করছে। তারা যে বিষয়ে আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেটি মূলত ভৈরব নদীতে যাত্রী পারাপারের একটি যাত্রী ছাউনি নির্মাণকে জামায়াতের কার্যালয় বলে অপতথ্য  প্রচার করে আমার মান ক্ষুন্ন করার চেষ্টা করছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  এসময় উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফা, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা মুস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান পলাশ,লালন হোসেন, রিফায়েজ শেখ, ফিরোজ খন্দকার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর