শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

যশোরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম / ১৪১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩, ৩:৪৭ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

যশোরের সদর উপজেলার বসুন্দিয়ায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় যশোর শহরের লাল দিঘির পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অসংখ্য ছাত্রীকে নিজের অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে, ওই শিক্ষকের বিরুদ্ধে। তাদের মধ্যে ভুক্তভোগী এক ছাত্রীর পিতা প্রথমে প্রতিষ্ঠানের সভাপতির কাছে অভিযোগ করে। কোন বিচার না পেয়ে পরে থানা, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা, পুলিশ সুপার, জেলা প্রশাসক, মহাপরিচালক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এমনকি মন্ত্রনালয়েও অভিযোগ করেন। শেষ পর্যন্ত আদালতে মামলা করেছিলেন। ওই মামলাটি আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়। আদালত গ্রেফতারি পরোয়ানা জারী করে। বুধবার সন্ধ্যায় কোতোয়ালি থানার এএসআই তৌহিদুল ইসলাম যশোর শহরের লাল দিঘিরপাড় থেকে তাকে আটক করে। এবিষয়ে কোতোয়ালি মডেল থানার এএসআই তৌহিদুল ইসলাম জানান, ছাত্রী যৌন হয়রানির মামলায় তাকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে নিয়মিত মামলা চলমান থাকায় আটককৃত শিক্ষককে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর