শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

যশোরে নারী মাদক ব্যবসায়ী দুই হাজার পিস ইয়াবাসহ আটক

রিপোর্টারের নাম / ১৭৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, জানুয়ারি ২৫, ২০২৩, ৯:৩৫ পূর্বাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :

 

যশোরে দুই হাজার ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ অনন্যা ইসলাম (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার (২৫ শে জানুয়ারি ২০২৩) সকাল আনুঃ সাতটার দিকে যশোর শহরের মনিহার এলাকায় অভিযান চালিয়ে যশোর র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৬)  এর সদস্যরা এ বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করেন। আটকৃত অনন্যা ইসলাম- মাগুরাা সদর উপজেলার বাসিন্দা। বর্তমানে সে যশোর এলাকায় বসবাস করে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, বুধবার সকালে একজন নারী মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম থেকে বহন করে বিক্রয় করার উদ্দেশ্যে বাসযোগে যশোর আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ৬.৪৫ টার দিকে যশোর মনিহার মোড় এলাকায় আভিযান চালিয়ে ওই নারীকে ২০৪৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর