শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মহিপুর ও আলিপুর বাজারে অবৈধ দখলদারদের হীরক ব্যবসা, পানি উন্নয়ন বোর্ড ও খাস জমি বিক্রি ও বহুতল ভবন নির্মাণ শ্রীপুরে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ, অসহায়দের পাশে ইসমাইল হোসেন ফাউন্ডেশন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভেড়ামারায় পানিতে ডুবে ১ জনের মৃত্যু শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা বহু ভাষাবিদ, অনুবাদক কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই  বঙ্গোপসাগর থেকে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক  ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান -কুয়াকাটা পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায়  প্রান গেল কয়রার শিশু কন্যা রাবেয়ার

যশোরে পিতা পুত্র মাদকসহ আটক 

রিপোর্টারের নাম / ১৮৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ১০, ২০২৩, ৪:১৩ অপরাহ্ণ

মোঃ নাজমুল হাসান নাজির

 

যশোরের নাভারণে হাইওয়ে পুলিশ ৪৫ বোতল বিদেশী মদসহ দু’জনকে আটক করেছেন। আটককৃত পিতা আব্দুর রহমান (৪৩) ও পুত্র আব্দুল্লাহকে (২৪) একটি প্রাইভেটকার থেকে আটক করা হয়েছে। তাদের থানায় সোপর্দ করা হয়,যশোরের সীমান্ত উপজেলা নাভারণ হাইওয়ে পুলিশের ক্যাম্পের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,আজ ৯ মার্চ বৃহস্পতিবার রাত ২টার দিকে বিদেশি মদের একটি চালান যশোরের দিকে যাচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩ টায় সঙ্গীয় ফোর্সসহ একটি প্রাইভেটকার নাভারণের সাতক্ষীরা মোড় থেকে আটক করা হয়। যার নম্বর (ঢাকা মেট্রো গ ১২-১১৪৯)। প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ৪৫ বোতল বিদেশী (ভ্যাট ৬৯ ২৩ বোতল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ১৫ বোতল এবং জে এন্ড বি ৭ বোতল) মদ পাওয়া যায়। বিদেশী মদসহ ব্যবসায়ী পিতা আব্দুর রহমান (৪৩) ও পুত্র আব্দুল্লাহকে (২৪) কার থেকে আটক করা হয়। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার বেড়া উপজেলার গোলাপ নগর গ্রামে। আরও আটক করা হয় প্রাইভেটকার চালক আকাশ খানকে (২৪)। চালক শার্শা উপজেলার বেনাপোলের তালসারি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

 

আজ বৃহস্পতিবার নাভারণ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের কোর্টে চালান করা হয়েছে।)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর