বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

যশোরে, পুলিশের বিভিন্ন সরঞ্জামাদি, দেশীয় অস্ত্রসস্ত্র ও গুলি সহ ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার

রিপোর্টারের নাম / ১৪২ টাইম ভিউ
আপডেট : শনিবার, জুলাই ১৩, ২০২৪, ৫:২২ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

যশোর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র একটি চৌকশ টিম এসআই(নিঃ)/শাহিনুর রহমান, পিপিএম, এসআই(নিঃ)/বিপ্লব সরকার, এএসআই(নিঃ)/মোঃ আমিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করেন।

(১২’ই জুলাই ২০২৪) শুক্রবার বিকাল ০৫:টা ৩০:ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ৮নং ওয়ার্ডের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় তরুন কুমার দে এর চারতলা বিশিষ্ট বসতবাড়ীর ২য় তলার ফ্লাটের উত্তর পশ্চিম পাশের কক্ষ হইতে, দুর্জয় বাবু ঘোষ (২২) নামের এক ভূয়া ডিবি পরিচয়কারী কে আটক করেন।

আটককৃত দুর্জয় বাবু ঘোষ যশোর জেলার কোতয়ালী থানা হাজী মোহাম্মদ মহাসীন রোড, বড় বাজার এলাকার মৃত চিত্ত রঞ্জন ঘোষ এর ছেলে। সে অত্র থানা এলাকার বেজপাড়া শ্রীধর পুকুরপাড় তরুন কুমার দে এর বাড়ীর ভাড়াটিয়া।

সে দীর্ঘদিন যাবৎ ডিবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি (ওয়ার্লেস), হ্যান্ডকাফ দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে হয়রানী সহ অনৈতিক সুবিধা ভোগ করিয়া আসিতেছিল। তার বসতঘরের পশ্চিম পাশের কক্ষ হইতে ০১ টি ওয়াকিটকি (ওয়ার্লেস) সেট, ০২ টি চাইনিজ কুড়াল, ০২ টি ফালার মাথা, ০১ টি হাসুয়া, ০১ টি ছুরি, ০১ টি পুলিশ রিফ্লেটিং ভেস্ট, ০৪ জোড়া পুলিশ হ্যান্ডকাফ, ০৫ টি রাবার বুলেট, ০১ টি শটগানের (লেড বল) কার্তুজ, ১২ টি শর্টগানের বিস্ফোরিত কার্তুজ উদ্ধার করেন।

এই সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ শাহিনুর রহমান, পিপিএম বাদী হয়ে আটককৃত দুর্জয় বাবু ঘোষ (২২) এর বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর