শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

যশোরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১০

রিপোর্টারের নাম / ১২১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ১৪, ২০২৫, ৯:২০ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ফেব্রুয়ারী মাসে বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, শিকারপুর, কাশিপুর, শাহজাদপুর, মাসিলা, হিজলী, আন্দুলিয়া ও পাঁচপীরতলা সীমান্ত এলাকায় বিশেষ মাদক পাচার বিরোধী অভিযান পরিচালনা করে ১০ মাদক পাচারকারীসহ ১৯ লাখ ৯৬ হাজার ৮৮০ টাকা মূল্যের বিদেশী মদ, বিয়ার, ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, নেশা জাতীয় ট্যাবলেট আটক করেছে। আটককৃতরা হলো, শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে হাফিজুর রহমান (২৩), একই উপজেলার ভবানীপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে শহিদ হাসান (২৫), বাগুড়ি গ্রামের কাসেম আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন লিটু (৪৮), লিটুর ছেলে মেহেদী হাসান (২৫), রাড়িপুকুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মিলন হোসেন (৩৫), বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে আকাশ (২০), একই গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে ইমন হোসেন (১৯), একই থানার বালুন্ডা গ্রামের তহিদুর রহমানের ছেলে রনি বাবু হাসার (১৮), চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের নুর ইসলামের ছেলে মোবারক হোসেন (৪৫) ও যশোর আনসার ক্যাম্প বেজপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে রাব্বি ইসলাম (২৩)। যশোর ৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। মাদক পাচারকারী কর্তৃক ভারত হতে বাংলাদেশে পাচার করায় সময় আটক করা হয়। ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের আভিযানিক কার্যক্রম সমসময়ই অব্যহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর