বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

যশোরে সন্তানকে জিম্মি করে  মা’কে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত গ্ৰেফতার

রিপোর্টারের নাম / ৮৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

যশোর কোতোয়ালী মডেল থানাধীন উপশহরস্থ শফিউল্লার মোড় জৈনক মোর্শেদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া বাদী ইং ১৬/০৩/২০২৫খ্রিঃ রাত ২১.০০ ঘটিকায় তার ভাড়ার বাসায় চার বছরের শিশু কন্যাকে নিয়ে অবস্থানকালে বাদীর পূর্ব পরিচিত ভাইয়ের বন্ধু মোঃ হাসান(১৯) বাদীর বাসায় আসে এবং সে জানায় তার ফোনে চার্জ নেই চার্জ দিতে হবে এই বলে  আসামি ঘরের ভিতরে প্রবেশ করে এবং ফোনটা চার্জে লাগায়। তখন বাদী পাশেই অবস্থিত রান্না ঘরে চলে যায় এবং তরকারি কাটতে শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যেই বাদী পাশের রুম হতে তার চার বছরের শিশু কন্যার কান্নার আওয়াজ শুনতে পায় এবং দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পায় যে আসামি তার শিশু কন্যার গলায় ধারালো ছুরি ধরে রেখেছে। এমতাবস্থায় বাদী তার মেয়েকে উদ্ধার করতে গেলে আসামি তাকে জাপটে ধরে এবং তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় ও ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে আসামির হাতে থাকা চাকু দ্বারা বাদীর বাম হাতের কব্জির নিচে আঘাত করলে সে আহত হয়। ফলে এবিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা রুজু হয়। যার মামলা নং ৫২ তারিখ ১৭/০৩/২০২৫ ইং ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৯(৪)(খ) তৎসহ ৩২৩/৩২৪/৫০৬ পেনাল কোড। ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর ও স্পর্শকাতর হওয়ায় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান দ্রুত ব্যবস্থা গ্ৰহণের নিমিত্তে কোতয়ালী মডেল থানাকে নির্দেশনা প্রদান করেন থানার অফিসার ইনচার্জ মামলার তদন্তভার এসআই(নিঃ)/ মোঃ আসাদুজ্জামানের উপর অর্পণ করলে এসআই(নিঃ)/ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম ঘটনার সাথে জড়িত আসামিকে গ্ৰেফতারে অভিযান নামে এবং অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘন্টার মধ্যে পুলিশী কলাকৌশল প্রয়োগ করে আসামির অবস্থান সনাক্ত পূর্বক কোতয়ালী মডেল থানাধীন মনিহার বাসস্ট্যান্ড এলাকা হতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামি মোঃ হাসান(১৯) কে হাতে নাতে গ্ৰেফতার করে। গ্রেফতারকৃত আসামি হল, সদর উপজেলার উপশহর(সফিউল্লার মোড়) এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে মোঃ হাসান(১৯)। পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাদীকে জখম কাজে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা গেঞ্জি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামিকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর