বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন- ফ্যাসিস্ট আওয়ামী নেতা জোর পূর্বক বাড়ি দখলের চেষ্টা : থানায় মামলা দিয়ে হয়রানি কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র–মাদকসহ ৮ কারবারি গ্রেপ্তার রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা পেলো লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার

যশোর কোতয়ালী মডেল থানার মামলার (শংকরপুর এর নুর হোসেন হত্যাকান্ড) এর আসামী গ্রেফতার করে হত্যার রহস্য উদঘাটন করলো ডিবি পুলিশ

রিপোর্টারের নাম / ১০৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মে ১৪, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

যশোর জেলার সুযোগ পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম, এর দিক-নির্দেশনায় ডিবির ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায়
গত ইং- (১১’ই মে ২০২৪) শনিবার, রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক কালেনার দোকানের সামনে উক্ত এলাকার মোঃ নজরুল এর ছেলে নুর হোসেন এর লাশ পাওয়ার সংবাদ পেয়ে কোতয়ালী থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় অত্র মামলা রুজু হয়। পরবর্তীতে উক্ত মামলাটি তদন্ত সহ আসামী গ্রেফতারের জন্য ডিবির এসআই/ খান মাইদুল ইসলাম ও এসআই/হরষিত রায় এর সমন্বয়ে একটি চৌকষ টিম অভিযান পরিচালনা শুরু করা হয়। তারই ধারাবাহিকতায় উক্ত টিম ইং- (১৩’ই মে ২০২৪) সোমবার সকাল ০৭.৩০ ঘটিকার সময় ডিএমপি ঢাকা, সিরাজদিখান থানা এলাকা হইতে আসামী রনি @ কানা রনি(২৮), পিং-বাবু শেখ, সাং-শংকরপুর চোপদারপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোরকে গ্রেফতার করে হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত নুর হোসেন (১৯), পিং-মোঃ নজরুল ইসলাম, সাং-শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোরকে ফুলবল খেলাকে কেন্দ্র করে ইং- (১১’ই মে ২০২৪) শনিবার রাত অনুঃ ০৮.৩০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক কালেনার দোকানের সামনে ধৃত আসামীর নের্তৃত্বে ভিকটিমের ঘাড়ে ক্রিকেটষ্ট্যাম দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে অন্যান্য আসামীরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং পলাতক আসামী পচা এর হাতে থাকা ধারালো চাকু দিয়া ভিকটিমকে তলপেটে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং আসামী আশিক ও পাপ্পু ভিকটিমকে ধরে রাখে এবং আসামী বাধন এর হাতে থাকা চাকু দিয়ে ভিকটিমের মলদ্বারের উপরের মাংস পেশিতে আঘাত করে রক্তাক্ত জখম করে। অন্যান্য সকল আসামীরা ভিকটিমকে এলোপাতাড়ী মারপিট করিয়া জখম করিয়া ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয় ইজিবাইক যোগে ভিকটিমকে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা মূমুস্য দেখিয়া উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ভিকটিমকে তার পিতা-মাতা ও নিকট আত্মীয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে মারা যায়। নিহতের পরিবারের সদস্যের অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয়। এজাহার নামীয় ১নং -৩২, তাং-১২/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।

আসামীর তথ্য:
১। রনি @ কানা রনি(২৮), পিং-বাবু শেখ, সাং-শংকরপুর চোপদারপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর