শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি: / ৪২ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালামের বিজয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গাজিমুড়া গ্রামের কৃতি সন্তান ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরুর সুযোগ্য সন্তান রাফসান ইসলাম—এমনটাই মনে করছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

দীর্ঘ ছয় মাস ধরে এলাকায় নিরলস গণসংযোগ, উঠান বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালান রাফসান ইসলাম। সমর্থকদের দাবি, নানা প্রতিকূলতা, বাধা ও রাজনৈতিক চাপ মোকাবিলা করেও তিনি তার পিতার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় অবস্থান বজায় রাখেন।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী সময়জুড়ে তিনি লাকসাম ও মনোহরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ব্যাপকভাবে কাজ করেন। তার এ ত্যাগ, ধৈর্য ও পরিশ্রম নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করে। বিশেষ করে তরুণ ভোটারদের সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এলাকাবাসীর অনেকে বলেন, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরুর আদর্শ ও জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রেখে রাফসান ইসলাম নিজেকে একজন যোগ্য উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তাদের মতে, “যোগ্য পিতার, যোগ্য সন্তান”—এই কথারই বাস্তব প্রতিফলন দেখা গেছে সাম্প্রতিক নির্বাচনে।

নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালামের বিজয় উপলক্ষে এলাকায় আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা রাফসান ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক পথচলায় সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর