সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরেও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ পালিত

রিপোর্টারের নাম / ১৫১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩, ৯:১৮ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

সারাদেশের মতো রংপুরেও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ পালিত হয়েছে। পাবলিক লাইব্রেরী মাঠে দুই দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধনীর মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।পরে নগরীর টাউনহল থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্কুল বটতলায় গিয়ে আলোচনা সভা হয়।

শুক্রবার (১৪এপ্রিল) বাংলা নববর্ষ বরণের আয়োজন করে রংপুর জেলা প্রশাসন। দিনব্যাপী অনুষ্ঠান সুচির উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর বলেন, মহামারী করোনার কারণে এর আগে এত আড়ম্বরে বাংলা বর্ষবরণ উদযাপন হয়নি গত বছর পালন করা হলেও সীমাবদ্ধতা ছিল এ বছরে উৎসবমুখর পরিবেশে সকল বিভেদ ভুলে আমরা বাংলা নববর্ষ ১৪৩০ বরণ করছি। বিগত বছরের সকল জরাজীর্ণ তা ভুলে সবাই এক হয়ে সোনার বাংলা গঠনে কাজ করার আহŸান জানান তিনি।

জিলা স্কুল বটমূলে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি এএফএম আনজুমান কালাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ,প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।পরে নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পকলা একডেমিসহ অন্যান্য সংগঠনের শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর