বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

রংপুরের গঙ্গাচড়ায় অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন করলেন রংপুর জেলা প্রশাসক ড.চিত্র লেখা নাজনীন

রিপোর্টারের নাম / ১৫০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১২:৪৫ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর :

 

রংপুরের গঙ্গাচড়ায় অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন করছেন রংপুরের জেলা প্রশাসক ড.চিত্র লেখা নাজনীন।আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি ) সকালে উপজেলার সদর ইউনিয়নের ধামুর বোল্লারপাড় এলাকায় অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্ট কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক নিজেই ধানের চারা রোপণ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঙ্গাচড়ার আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টরের সাহায্যে ধানের চারা রোপণের মাধ্যমে সমলয়ে চাষাবাদ এর উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আমাদের জমি কমেছে, বাড়ছে জনসংখ্যা। বাড়তি মানুষের খাদ্যের চাহিদা মেটাতে প্রয়োজন ফসলের উৎপাদন বাড়ানো। আর এ জন্য দরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার। এর অংশ হিসেবে সমলয় পদ্ধতি খুবই কার্যকর। এর মাধ্যমে আবাদখরচ হ্রাস পায়। সময়ও লাগে কম। রোগপোকাকে করা যায় সহজভাবে নিয়ন্ত্রণ। তাই চাষাবাদে কৃষক লাভবান হন।

 

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল ও রাবিয়া বেগম, কৃষক প্রতাপ চন্দ্র রায়, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা।

 

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় এই প্রথম ধানের চারা রোপণে রাইস ট্রান্সপ্লান্ট অর্থাৎ যন্ত্রের মাধ্যমে চারা রোপণ শুরু হয়েছে। গঙ্গাচড়া সদর ইউনিয়নের ধামুর বোল্লারপাড় গ্রামের ৮৫ জন কৃষক সমবায় ভিত্তিতে সমলয় পদ্ধতিতে ১০০ একর জমিতে বোরো (হাইব্রিড দুর্বার) ধানের আবাদ করার উদ্যোগ নিয়েছেন। প্রথম পর্যায়ে কৃষকদের কোন খরচ লাগছেনা। ধানবীজসহ সকল খরচ কৃষি বিভাগ বহন করছে। কৃষি বিভাগের সার্বিক সহায়তায় কৃষকরা এই নতুন পদ্ধতিতে ধান চাষ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

 

আর উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এই পদ্ধতিতে কৃষকের খরচ প্রায় অর্ধেক হবে। সনাতন পদ্ধতিতে যেখানে একর প্রতি ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয় সেখানে এই পদ্ধতিতে ৪ থেকে ৫ হাজার টাকা খরচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর