রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

রংপুরের গঙ্গাচড়া মর্নেয়ায় ইউনিয়ানে গ্রাম পুলিশের নেতৃত্বে মাদক সাম্রাজ্য

রিপোর্টারের নাম / ১১০ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর

 

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের গ্রাম পুলিশ দফাদার আশিকুর রহমান (সোনা) এবং তার পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, তার প্রত্যক্ষ সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, আশিকুর রহমানের ভাই, ভাতিজা ও ভাগ্নেরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সক্রিয়ভাবে যুক্ত। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এমনকি আশিকুর রহমান নিজেও মাদক মামলার আসামি বলে জানা গেছে। কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে নানান ভয়ভীতি ও মামলা-হামলার হুমকি দিয়ে সাধারণ মানুষকে চুপ করিয়ে দেওয়া হয়।মাদকমুক্ত সমাজ গড়ার স্বপ্নে মর্নেয়া ইউনিয়নের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে গ্রাম পুলিশ আশিকুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এক ভুক্তভোগী মোঃ শাকিল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি আশিকুর রহমান এবং তার পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার প্রমাণ তদন্তপূর্বক কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।এলাকার সাধারণ মানুষের মতে, মাদক ব্যবসার এমন বিস্তার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাই তারা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, ইতিমধ্যে পত্রিকার মাধ্যমে এ বিষয়ে অবগত হয়েছি এবং আজ গ্রামবাসীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর