শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

রংপুরের গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর মাঝখানে ক্যারেজ ওয়ের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে

রিপোর্টারের নাম / ১১২ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুন ২৩, ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর

 

রংপুরের গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর মাঝখানে ক্যারেজ ওয়ের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে ।সেতুর ওপর দিয়ে প্রতিদিন সহস্রাধিক বাস, ট্রাক ও ছোট-বড় যানবাহন চলাচল করে। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

তিস্তা নদীর ওপর নির্মিত গঙ্গাচড়া সেখ হাসিনা সেতুটি ২০১৮ সালে লক্ষিটারী ইউনিয়নের মহিপুর গ্রামে ৮৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। সেতুর মাঝখানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সেখানে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পাহারায় আছেন।এর পরও প্রতি মিনিটে ২০-২৫টি পণ্য ও যাত্রীবাহী যান চলাচল করছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

অটোচালক হানিফ মিয়া বলেন, ‘সেতু দিয়া চলাচল করতে ভয় লাগে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এটা জেনেও সংসারের খরচ জোগাতে গাড়ি চালাতে হয়।

স্থানীয় ইউপি সদস্য রমজান বলেন, সেতুর কাজ ভালো না হওয়া ও অধিক যানবাহন চলাচল করায় ফাটলের কারন হতে পারে।

স্থানীয় লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, সেতুটি ১০০ বছর মেয়াদি হলেও ৬ বছরের মধ্যে ফাটল দেখা দিয়েছে। আমার ধারনা সেতুটি ২০ বছর টিকে থাকবে কিনা আল্লাহ ভালো জানে।

লালমনিরহাট এলজিইডি এর নির্বাহী প্রকৌশলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর