বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

রংপুরের তারাগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষনের ঘটনায় ধর্ষক গ্রফেতার

রিপোর্টারের নাম / ৩০৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, এপ্রিল ১৫, ২০২৩, ১০:২৬ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুরের তারাগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষনের ঘটনায় ধর্ষক নুর হোসেন ওরফে নুরুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭ টায় উপজেলা পাশ্ববর্তী বদরগঞ্জ উপজেলার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে নুর হোসেন ওরফে নুরুকে (৫৫) গ্রেফতার করে তারাগঞ্জ থানা পুলিশ। তারাগঞ্জ থানার এস আই ও মামলার তদন্তকারী অফিসার আজমল হোসেন জানান, উপজেলার সয়ার ইউনিয়নের কামারপাড়া গুচ্ছ গ্রামে গত ৮ এপ্রিল বিকালে গুচ্ছ গ্রামের বাসিন্দা নুর হোসেন ৫ বছরের শিশুকে চকলেট দেয়ার কথা বলে তার ঘরে নিয়ে গিয়ে শিশুটি মুখ চেপে ধরে ধর্ষন করে পালিয়ে যায়। এসময় শিশুটির আতœচিৎকারে গুচ্ছ গ্রামের বাসিন্দারা এগিয়ে গিয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখে তারাগঞ্জ থানায় জানালে এস আই আজমল হোসেন নিজেই ধর্ষনের শিকার শিশুটিকে ধর্ষকের ঘর থেকে উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেন। কিন্তু শিশুটির অবস্থা আশাঙ্খাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

এ ঘটনায় গত মঙ্গলবার শিশুর পিতা তারাগঞ্জ থানায় ধর্ষককে আসামী করে থানায় মামলা দায়ের করেন। ধর্ষককে গ্রেফতার করতে তিনি ও তার পুলিশ ফোর্স প্রথমে ধর্ষক সিরাজগঞ্জে অবস্থান করেছেন বলে অভিযান পরিচালনা করেন। কিন্তু ধর্ষক তার অবস্থান পরিবর্তন করেন। গত শুক্রবার (১৪ এপ্রিল ) সকাল থেকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শুক্রবার সন্ধ্যায় উপজেলা পাশ্ববর্তী বদরগঞ্জ উপজেলার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবশেষে ধর্ষক গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। আজ শনিবার (১৫ এপ্রিল )ধর্ষক নুর হোসেন ওরফে নুরুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর