বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুর পুলিশ লাইন্স মাঠে কেন্দ্রীয় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঘরমুখো মানুষের ঢল, ঢাকা -টাঙ্গাইল ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট 

রংপুরের মিঠাপুকুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামীকে আটক

রিপোর্টারের নাম / ২৯১ টাইম ভিউ
আপডেট : শনিবার, এপ্রিল ১৫, ২০২৩, ৯:০৮ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুরের মিঠাপুকুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে র্যাব রংপুরের মিঠাপুকুরে গৃহবধূ শিমু বেগমকে (২০) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী দুলাল মিয়াকে (২৪) গ্রেফতার করেছে র্যা ব। ওই গৃহবধূকে গলাটিপে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়ার চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৪ এপ্রিল) রাতে জামালপুরের বকশিগঞ্জ থেকে দুলালকে গ্রেফতার করা হয়। তিনি মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর রশনিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে রংপুর র্যা ব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

র্যা ব জানায়, দেড় বছর আগে মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর রশনিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে দুলাল মিয়ার সঙ্গে শিমু বেগমের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক বাবদ একটি মোটরসাইকেল, ঘরের আসবাবপত্র এবং নগদ দুই লাখ টাকাও দেয় শিমুর পরিবার।

এরপরেও শিমুর স্বামী আরও এক লাখ টাকা যৌতুকের দাবি করে আসছিলেন। শিমুর পরিবার তা দিতে না পারায় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এরই মধ্যে গত ৭ মার্চ শিমু বেগমকে তার স্বামী দুলাল মিয়া, শ্বশুড় বাবলু মিয়া এবং শ্বাশুড়ী দুলালী বেগম মিলে মারধরের একপর্যায়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে এ ঘটনাটি ধামাচাপা দিতে শিমুর মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে দুলালের পরিবারের লোকজন।

র্যা ব-১৩ কর্মকর্তা মাহমুদ বশির আহমেদ বলেন, এ ঘটনায় শিমুর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করলে বিষয়টি ছায়া তদন্ত শুরু করে র্যা ব। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারে নজরদারি বাড়ানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন দুলাল। তাকে থানায় পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর