মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম / ২৪৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ

রিযাজুল হক সাগর,রংপুর

 

রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ। নিহতরা হলেন- ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম, তাদের ছেলে হুদা মিয়া এবং তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া।স্থানীয়রা জানান, সকালে কচু শাক তুলতে গিয়ে পা পিছলে নির্মাণাধীন সেফটিক ট্যাংকে পড়ে যান দেলোয়ারা বেগম। দেখতে পেয়ে নিচে নামেন ছেলে হুদা মিয়া ও ইবলুল মিয়া। পরে ট্যাংকে জমে থানা গ্যাসের কারণে তিনজনই মারা যান। খবর পেয়ে মিঠাপুকুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অসাবধানতার কারণে ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের লোকজন ছাড়াও আশপাশের গ্রামের লোকজন এমন খবরে গ্রামটিতে ছুটে গিয়ে নিহতের স্বজনদের সান্ত্বনা দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর