সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ

রংপুরের হারাগাছে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে চুরি 

রিপোর্টারের নাম / ১৫১ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩, ৫:৩৯ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুরের হারাগাছে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের এক ব্যবসায়ীর দোকান থেকে ৫ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হলেও এখনো ধরা পড়েনি চোর চক্রের সদস্যরা। তবে সিসিটিভির ফুটেজ দেখে অপরাধী সনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় টাকা চুরির অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় হারাগাছ পৌরসভার সারাই আমবাগান বাজার এলাকায় শরিফুজ্জামান নামের এক ব্যবসায়ীর দোকানে এ ঘটনা ঘটে।

এজেন্ট ব্যাংকটির মালিক শরিফুজ্জামান জানিয়েছেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে দেখেন দোকানের দরজা খোলা। এরপর দোকানে ঢুকে ড্রয়ারে (ক্যাশ বাক্স) রাখা ৫ লাখ ৪ হাজার ৯৪১ টাকা নেই। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পরিদর্শন করে। এদিকে দোকানের বাইরে থাকা একটি সিসিটিভির ফুটেজে দেখা যায়, দুই যুবক মোটরসাইকেলযোগে এসে ওই দোকানের শাটার খুলে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পরে সেখান থেকে বের হয়ে যান। ধারণা করা হচ্ছে, তারা টাকা চুরি করেছে।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, দোকান থেকে টাকা চুরির ঘটনায় মামলা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর