মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে ইউনিসেফ ও রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে কিশোর-কিশোরীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধী সচেতনতামূলক রোড শো

রিপোর্টারের নাম / ১৩১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩, ১০:৪০ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

 

রংপুরে ইউনিসেফ এর সহযোগিতায় এবং রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে রংপুরের বিভিন্ন সংগঠনের কিশোর-কিশোরী-তরুণদের নিয় গতকাল দুপুরে রবার্টসনগঞ্জ মাঠে ডেঙ্গু প্রতিরোধী সচেতনতামূলক রোড শো ক্যাম্পেইন করেছে। ইউনিসেফ বাংলাদেশ এর ফিল্ড সার্ভিস প্রধান ডক্টর সাজা আব্দুল্লাহ এবং ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগের প্রধান এএইচ তৌফিক আহমেদ কর্মসূচীটির উদ্বোধন করেন।

এতে বিভিন্ন কিশোর- কিশোরী-তরুণদের সংগঠন মিলে রংপুরের ২৭ নং ওয়ার্ডে, স্কুলে এবং নগরীর সড়কগুলোতে ডেঙ্গু প্রতিরোধী সচেতনতামূলক বার্তার প্ল্যাকার্ড নিয়ে প্রদক্ষিণ করে এবং শহরের রবার্টসনগঞ্জ মাঠের সামনে লিফলেট, মশা নিরোধী মশারি এবং তিন দিনের পুরনো পানি ফেলে দেয়া নিয়ে প্রতীকী জনসংযোগ করে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী এ বছরের জানুয়ারী থেকে এ পর্যন্ত ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে সব মিলিয়ে ৫০ হাজারের অধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। বিভিন্ন কিশোর-কিশোরী-তরুণদের প্রতিনিধিরা ‘ ডেঙ্গু নিধনে যথাযথ বাজেট বরাদ্দ চাই’ , ‘নিজেদের ঘর বাড়ির চারপাশ ডেঙ্গু মশা মুক্ত রাখুন’, ‘তিন দিনের পুরনো পানি ফেলে দিন’, ‘স্কুলগুলো ডেঙ্গু মশামুক্ত নিরাপদ হোক’ – এরকম স্লোগান শীর্ষক প্ল্যাকার্ড বহন করে।

 

ইউনিসেফ বাংলাদেশ এর ফিল্ড সার্ভিস প্রধান ডক্টর সাজা আব্দুল্লাহ কিশোর-কিশোরী-তরুণদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তোমাদের উদ্যমী এরকম ভুমিকার কারণে সমাজ ও পরিবার যেকোন মানবিক দুর্যোগ মুক্ত থাকবে’। তিনি কিশোর-কিশোরী-তরুণদের এরকম দায়িত্বশীলতা নিয়ে বেড়ে ওঠার আহবান জানান।

 

ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগের প্রধান এএইচ তৌফিক আহমেদ আগামী দুই মাস ব্যাপী কিশোর-কিশোরী-তরুণদের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন কর্মসূচীকে আরও জোরদার করার আহবান জানিয়ে সিটি কর্পোরেশনের উদ্যোগের প্রশংসা করেন এবং রংপুরের শিশু-কিশোর-কিশোরী-তরুণদের জন্য ইউনিসেফ এর অব্যাহত সহায়তার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর