শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রংপুরে এক মাসে বিভিন্ন মামলায় ৯৮৪ জন আসামীকে গ্রেফতার

রিপোর্টারের নাম / ১৫৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ৩, ২০২৩, ১০:২৯ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুর জেলা পুলিশ গত মার্চ মাসে ৩টি হত্যা মামলার ৬ জন আসামীসহ বিভিন্ন মামলায় মোট ৯৮৪ জন আসামীকে গ্রেফতার করেছে। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসিব), মোঃ ইফতে খায়ের আলম।

পুলিশ সুপার বলেন, রংপুর জেলা পুলিশ অত্যন্ত স্বচ্ছতার সাথে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয় সম্পন্ন করায় সম্মপ্রতি মোট ১১১ জন সম্পূর্ণ নিজ মেধা ও যোগ্যতায় ১২০ টাকায় চাকরী পেয়েছেন। যার মধ্যে পুরুষ ৯৪ জন ও নারী ১৭ জন। এছাড়াও বিট পুলিশিং কমিউনিটি পুলিশিং ও উঠান বৈঠক এর মাধ্যমে আত্মহত্যা, বাল্য বিবাহ রোধ, গুজব ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত জনসচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছে রংপুর জেলা পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গত মার্চে ৪৩৭ বোতল ফেন্সিডিল, ১৭ দশমিক ৫০ কেজি গাজা, ৯৭ পিচ ইয়াাবা, ৩৪ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। মাদক সংক্রান্ত মামলা হয়েছে ২২টি এবং ২৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গত একমাসে জেলায় ৬৬৭টি জিআর ওয়ারেন্ট, ৩১৭ টি সিআর ওয়ারেন্ট এবং ৪৭টি সাজা ওয়ারেন্ট তামিল করেছে জেলা পুলিশ। জেলা ট্রাফিক পুলিশ ত্রুটিপূর্ণ ভাবে গাড়ি চালানো ও ট্রাফিক আইন অমান্য করার জন্য ১ হাজার ১৯৫ টি মামলায় মোট ৩৯ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করেছে। এক মাসে রংপুর জেলা পুলিশ ৩৩৩ জন সেবা প্রার্থীকে অন-লাইন পুলিশ ক্লিয়াররেন্স সার্টিফিকেট প্রদান করেছে। চোরাই মাল উদ্ধার করা হয়েছে ১টি মটরসাইকেল, ১ টি বাইসাইকেল, ৪০ কেজি লোহার তার, ২ টি মোবাইল ফোন ও ১ টি ল্যাপটপ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর