বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

রংপুরে গাছের ডাল ভেঙে মা ও মেয়ে নিহত

রিপোর্টারের নাম / ৩২১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩, ১০:০৫ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

 

রংপুরে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর চব্বিশ হাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। নিহতরা হলেন–গঙ্গাচড়া উপজেলার নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা রানী সরকার (৩৪) ও তার মেয়ে রাজশ্রী সরকার (১১)। কৃষ্ণা রানী সরকার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তুলশীরহাট এলাকার বাসিন্দা। তিনি রংপুর নগরীর মেডিকেল পূর্বগেট এলাকায় বসবাস করতেন।স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কৃষ্ণা রানী, স্বামী ব্রজেন্দ্র নাথ সরকার (৪২), ছোট মেয়ে শুভশ্রী সরকার (৫) ও বড় মেয়ে রাজশ্রী সরকারসহ মোটরসাইকেলে তুলশীরহাট থেকে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। তারা চব্বিশ হাজারী এলাকায় পৌঁছালে রাস্তার পাশে থাকা একটি রেইন ট্রি গাছের ডাল ভেঙে কৃষ্ণা রানী ও তার বড় মেয়ে রাজশ্রীর মাথায় পড়ে। এতে গুরুতর আহত হলে তাদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ওসি রবিউল ইসলাম আরও জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর