শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় এলপি গ্যাসে ভ্যাট কমানোর সুফল নেই বিক্রি বাড়তি দামেই ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ

রংপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

রিয়াজুল হক সাগর, রংপুর / ৭৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, অক্টোবর ২০, ২০২৫, ৫:৫৪ পূর্বাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার একটি গ্রামে নিজ বাড়ি থেকে ওই ব্যক্তিকে (৫৫) আটক করা হয়।

ওই কিশোরী ১৭ অক্টোবর নিজে বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় ধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার।

মামলার অভিযোগে বলা হয়, বিদ্যালয়ে পড়ার সময় ওই শিক্ষকের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর আগে ইসলামি শরিয়ত মোতাবেক তাঁকে বিয়ে করেন ওই শিক্ষক। তবে বয়স কম থাকায় কাবিন রেজিস্ট্রি করা হয়নি। বিয়ের পর থেকে শিক্ষক কাদের ওই ছাত্রীর সঙ্গে অমানবিক আচরণ করতেন এবং একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

সম্প্রতি কাবিননামা রেজিস্ট্রির জন্য চাপ দিলে তিনি কিশোরীকে জোর করে বাড়িতে আটকে রাখেন এবং পরিবারের সদস্যদের হুমকি দেন। পুলিশ কর্মকর্তা আবু হানিফ বলেন, অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে আটক করা হয়েছে। আজ (শনিবার) সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর