মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে জুলাইয়ের প্রেরণা ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা ও লিফলেট বিতরণ

রিপোর্টারের নাম / ১০১ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লেগানে সাতটি বিষয় জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করাকে সামনে রেখে রংপুর মহানগরীর সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার নগরীর সিটি বাজার, জাহাজ কোম্পানি, পায়রা চত্বর, প্রেসক্লাব, জি এল রায় রোড এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এসময় বিভিন্ন দোকানে দোকানে ঘুরে, পথচারীদের হাতে ও বিভিন্ন যানবাহনের চালক-যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করে জুলাই ঘোষণাপত্র সম্পর্কে জানানো এবং অভিমত শোনা হয়।লিফলেট বিতরণের মূল উদ্দেশ্য জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে সাম্য, ন্যায় ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া।এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, যুগ্ম সদস্য সচিব মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয় প্রমুখ।লিফলেটে উল্লেখ করা সাতটি দাবি হলো-জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি স্পষ্ট করা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ করা, অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করা, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করা, ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা, নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি রাখা এবং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর