মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক! কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি বাংলাদেশি যুবক কে আটক বিএসএফ এর বিরুদ্ধে বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া বাউবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি চুক্তিপত্র স্বাক্ষর গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্সঃডুয়েট উপাচার্য শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত সমাজসেবার লাইসেন্সে অবৈধ ক্ষুদ্রঋণ ব্যবসা,এমআরএ অনুমোদন ছাড়াই অভয়নগরে চলছে সুদ ও কিস্তির দৌরাত্ম্য

রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার নিন্দা ও প্রতিবাদ বিএমইউজে

রিপোর্টারের নাম / ১৯৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩, ১:০৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

 

রংপুরে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নানসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দাখিল করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ সাধারণ সম্পাদক মোঃ শিবলী সাদিক খান তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মামলার বাদী জাকারিয়া আলম শিপলুর একজন দন্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামী কি করে স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে মিথ্যা মামলা দায়ের করে বিষয়টি উদ্বেগজনক শিপলুর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দুদকসহ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

নেতৃবৃন্দ বলেন, যমুনা টেলিভিশনের অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম সিনে সড়ক ও জনপদ বিভাগের জমি জালিয়াতি করে রেজিষ্ট্রি বায়না দলিল করা সংক্রান্ত মামলায় এক বছর দণ্ডপ্রাপ্ত ও তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু। তার বাহিনীর জমি দখল, মাদক সাম্রাজ্য গড়ে তোলাসহ বিভিন্ন অপকর্মের প্রতিবেদন টেলিভিশনের প্রচার হওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দাখিল করা হয়েছে।

 

এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পায়তারা, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুর্নীতিবাজ কাউন্সিলরের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত পূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর