শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

রংপুরে দুই যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রিয়াজুল হক সাগর, রংপুর / ৬৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, আগস্ট ১৬, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুরের তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের ধনীরামপুর গ্রামের বাসিন্দা রুপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসকে মিথ্যা চুরির অপবাদে গণপিটুনিতে নির্মমভাবে হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত পরিষদ, রংপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ দলিত পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি এডভোকেট পলাশকান্তি নাগ,অন্যতম সংগঠক সাজু বাসফোরসহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “দলিত সম্প্রদায়ের দুই জন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।তাঁরা আরও দাবি জানান, দলিত সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

 

উল্লেখ্য, কয়েকদিন আগে ধনীরামপুর গ্রামে চুরির অপবাদে রুপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসকে তারাগঞ্জের বুড়িরহাটে স্থানীয় লোকজন গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর