মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে দেশীয় অস্ত্রসহ ২ ছিনতাইকারী আটক

রিপোর্টারের নাম / ৯৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

রংপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়াও ছিনতাইকাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বেলা পৌনে ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। তাদেরকে বুধবার রাত সাড়ে এগারোটায় নগরীর কামারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আলমনগর এলাকার নিলয় হোসেন তনু ও নিউ আদর্শ পাড়ার শাহারিয়ার সাহস।এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে নগরীর মডার্ন মোড় এলাকা থেকে দর্শনা যাওয়ার পথে শুটকির আড়তের সামনে মোটর সাইকেলে তিনজন ছিনতাইকারী এক রিকশার গতিরোধ করে। পরে রিকশায় থাকা দুইজন ছাত্রের কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগসহ টাকা ছিনিয়ে নিয়ে নেন। এসময় তাদের মারধর করে ছিনতাইকারীরা। এমন অভিযোগ পেয়ে তাজহাট থানা পুলিশ দিনভর অভিযান চালিয়ে ছিনতাই হওয়া দুইটি মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও দেশীয় ছোরাসহ দুইজন ছিনতাইকারীকে ঢাকা কোচ স্ট্যান্ড কামারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, গ্রেফতারকৃতদের নামে নিয়মিত মামলা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর