বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাত যুবকের ১১ বছরের কারাদণ্ড

রিপোর্টারের নাম / ৩১২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১২:৪৮ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর  :

রংপুরের পীরগঞ্জে ফেসবুকের পোস্টে ধর্মীয় অবমাননাকর কমেন্ট করার অভিযোগে দায়ের করা মামলায় পরিতোষ সরকার (২১) নামে এক যুবকের বিভিন্ন মেয়াদে ১১ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার (৮ ফেব্রয়ারি) দুপুরে রংপুরের সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত পরিতোষ সরকার আদালতে উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি পরিতোষ সরকারকে চারটি ধারায় ১ বছর, ২ বছর, ৩ বছর ও ৫ বছরের কারাদÐ দিয়েছেন বিচারক। তবে সকল সাজা একত্রে চলায় তাকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামীম আল মামুন বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিফলন ঘটেনি। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করার জেরে ২০২১ সালের ১৭ অক্টোবর রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দু জেলে পল্লীতে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। আগুনে ৩৯টি পরিবারে বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ভাঙচুর ও লুটপাট হয় বিভিন্ন বাড়িতে।

এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়। এরমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে পরিতোষ সরকারকে আসামি করে একটি মামলা দায়ের করেন পীরগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর