মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

রংপুরে ধর্ষণ ও হত্যা মামলার আমৃত্যু দণ্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম / ১৭৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ১৯, ২০২৩, ১২:৪৭ অপরাহ্ণ

 

 

রিয়াজুল হক সাগর, রংপুর।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণের পরে হত্যা মামলায় আমৃত্যু দণ্ড পাওয়া এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাতে তাকে রংপুরর নগরীর সিও বাজার এলকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলমগীর (৩২) গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া এলাকার হান্নান মিয়ার ছেলে। এই আসামীকে গ্রেফতারে নেতৃত্ব দেন এন্টি টেররিজম ইউনিট রংপুর বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো: শরিফুল আলম। তাকে সহযোগিতা করেন মেট্রোপলিটন রংপুর কোতয়ালি থানার পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন।

মামলা ও পুলিশ সূত্রে জানাগেছে, ২০১৫ সালের ১৪ মে শাহিনা নামে এক তরুনীকে বাড়িতে একা পেয়ে কৌশলে বাড়ি থেকে ডেকে নির্জন স্থানে নিয়ে যায় আবুজার নামে এক যুবক। এরপর আবুজার ও তার বন্ধুরা শাহীনাকে গণধর্ষণসহ দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে বাড়ির পাশে ধইঞ্চা ক্ষেতে তার লাশ রেখে পালিয়ে যায়। পরদিন স্থানীয়রা শাহিনার লাশ ধইঞ্চা ক্ষেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শাহীনার বাবা আইয়ুব আলী ওইদিন গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৌহিদুল ইসলাম আবুজারসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। গত বছরের ২৪ নভেম্বর ৫ আসামীকে আমৃত্যু কারাদন্ড ও এক লাখ টাকা করে অর্থদন্ড প্রদান করেন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান । রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত মর্ণেয়ার হাজীপাড়া তালপট্টির শামসুল আলমের ছেলে আবুজার (২১), আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম (২২), মতিয়ার রহমানের ছেলে নাজির হোসেন (২৫), মোফাজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান (২২) আদালতে উপস্থিত থাকলেও আসামী আলমগীর পলাতক ছিলেন।

গঙ্গাচড়া থানার ওসি জানান, গ্রেফতারকৃত আসামীকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর