সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

রংপুরে নকল অটোরিকশার প্লেটসহ চালক গ্রেফতার

রিয়াজুল হক সাগর, রংপুর / ৫২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুরে একই নাম্বার প্লেটযুক্ত দুটি অটোরিকশা আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এতে অটোরিকশার নাম্বার প্লেট জালিয়াতির সঙ্গে জড়িত একটি অসাধুচক্রের সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে ট্রাফিক বিভাগের নিয়মিত যানবাহন চেকিং চলাকালীন ঘটনাটি ঘটে।

 

ঘটনাস্থলে দায়িত্বে থাকা ট্রাফিক উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক (শ ও যা) মোঃ নূর আলম সিদ্দিক জানান, তিনি সার্জেন্ট মোঃ আশরাফুজ্জামান, কনস্টেবল শরিফ আহমেদ (এসএএফ) এবং ট্রাফিক কনস্টেবল মিজানুর রহমানসহ ফোর্স নিয়ে নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় একই নাম্বার (অ-০১০১) যুক্ত দুইটি অটোরিকশা চোখে পড়ে।

 

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উভয় অটোরিকশা ও চালকদের আটক করা হয়। পরে ডিসি ট্রাফিক মহোদয়ের নির্দেশে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক যানবাহন ও চালকদের কোতোয়ালি থানা, রংপুরে প্রেরণ করা হয়।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধুচক্র রংপুর সিটি কর্পোরেশন এলাকায় জাল নাম্বার প্লেট তৈরি করে অবৈধভাবে অটোরিকশা পরিচালনা করছে। যা পুরোপুরি বেআইনি ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে চক্রটি । এতে প্রায় শত শত কোটি টাকার মালিক হয়েছেন বলে ধারণা করছেন অনেকে।এটি যদি পুরো শহরে অভিযান চালানো যায় সাধারণ মানুষ মনে করে রংপুরে আর কোন যানজট তৈরী হবেনা।

 

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নাগরিকদের নিরাপদ ও আইনসম্মত চলাচল নিশ্চিত করতে নিয়মিত যানবাহন চেকিং কার্যক্রম আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর