রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে নাশকতার প্রস্তুতিকালে গ্রেফতার ১০

রিপোর্টারের নাম / ১৩৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, নভেম্বর ১৩, ২০২৩, ১০:২৭ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

 

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রংপুরে নাশকতার প্রস্তুতিকালে হাতে-নাতে বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১০ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশ।সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় রংপুর নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল ও তাজহাট থানার লালবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন। গ্রেফতাররা হলেন— কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও মহানগর কমিটির আহবায়ক শাহ নেওয়াজ লাব, ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সেলিম মিয়া, পরশুরাম থানা যুবদলের যুগ্ম আহবায়ক ছামছুজম্মান শুখীসহ অন্যান্য কর্মী। পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রংপুর নগরীর বাস টার্মিনাল, লালবাগ, পশুরাম থানাধীন এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় নাশকতামুলক ঘটনা ঘটনোর প্রস্তুতি নিচ্ছিলেন এমন গোপন তথ্যের ভিত্তিতে তাদের ঘটনাস্থল থেকেই হাতেনাতে গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন জানান, জনজীবন স্বাভাবিক ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের নাশকতা রুখে দিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সদা তৎপর। এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেয়া হবে না ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর