সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

রংপুরে নাশকতা মামলায় ১৭ জামাত-শিবির খালাশ

রিপোর্টারের নাম / ১১৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, নভেম্বর ১৮, ২০২৪, ৮:৩০ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর

 

রংপুরে নাশকতা চেষ্টার মামলায় ১৭জামাত শিবিরের নেতাকর্মীকে খালাশ দিয়েছে আদালত। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক কৃষ্ণ কান্ত রায় এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামীরা উপস্থিত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি জয়নাল আবেদীন। তিনি জানান, গত ২০১৫ সালের ২৬ মে নগরীর কিষান হিমাগারের পূর্ব দিকে আশিক ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। অভিযানে সরকার পতনে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে পীরগাছার সোলায়মান হোসেনের ছেলে মওদুদ হোসেন, ফজলুল হকের ছেলে মোতালেব হোসেন, মিঠাপুকুরের আজিজার রহমানের ছেলে মিকাইল আনোয়ার, গঙ্গাচড়ার মজিবর রহমানের ছেলে শরিফুল ইসলামসহ ১৭ জন জামাত শিবিরের কর্মীকে গ্রেফতার করে পুলিশ। মামলায় তদন্তকারী কর্মকর্তা…১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। এতে ৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়-পক্ষের আইনজীবির যুক্তিতর্ক শেষে আদালত ১৭ জন আসামীকে খালাশ প্রদান করেন। বাদী পক্ষের আইনজীবি জয়নাল আবেদীন বলেন, উদ্দেশ্য প্রণোদিত এ মামলায় জামাত শিবিরের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। তা আজ প্রমাণিত হওয়ায় আসামীদের মামলা থেকে খালাশ প্রদান করা হয়েছে। এতে করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর