বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

রংপুরে পরকীয়া এক প্রেমিকের হাতে অপর প্রেমিক খুন গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম / ২৩৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুন ২৮, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুরে পরকীয়া প্রেমের জেরে সাদ্দাম হত্যকান্ডের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো, নগরীর হাজীরহাট রনচন্ডী এলাকার তমিজ উদ্দিনের স্ত্রী শাহের বানু ওরফে শাহনাজ (৩০) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৬)। শুক্রবার (২৮ জুন) তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বিকেলে নগরীর সেন্ট্রাল রোডস্থ মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, স্বামী বয়স্ক হওয়ায় শারীরিক চাহিদা পূরণ না পারায় প্রতিবেশী নাতি মঞ্জুরুল ইসলামের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে শাহনাজ। বছরখানেক আগে প্রতিবেশী সাদ্দাম হোসেনের সাথেও শাহনাজ পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। তিনি সাদ্দামকে এড়িয়ে চলার চেষ্টা করে ব্যর্থ হন। এরই এক পর্যায়ে শাহনাজ বিষয়টি মঞ্জুরুলকে জানায় এবং যে কোন মূল্যে তাকে পথ থেকে সরিয়ে দিতে বলে। ২৬ জুন রাতে রাত ২টার দিকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় শাহনাজের বাড়ির উঠানে সাদ্দামকে দেখতে পায় মঞ্জুরুল। বাড়ির লোকদের কাছে ধরা পড়ার ভয়ে তারা সেখান থেকে বেরিয়ে মাঠের দিকে যেতে থাকে। সাদ্দাম পেছন থেকে হাসুয়া নিয়ে মঞ্জুরুলকে সামনে রেখে এগিয়ে যেতে থাকে। এরই এক পর্যায়ে সাদ্দাম কাদায় পা পিছলে পড়ে যায়। সুযোগ বুঝে সাথে থাকা দা দিয়ে সাদ্দামকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মঞ্জুরুল এবং হত্যাকান্ডের পর তা শাহনাজকে জানায়। উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, শাহনাজের স্বামীর বয়স প্রায় ৭৫ বছর এবং তার স্বামী ছেলেকে নিয়ে আলাদা ঘরে থাকতো। একাই একটি ঘরে থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়েছিল শাহনাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের আদালতে পাঠানো হয়েছে। আশা করছি তারা সেখানেও স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর