বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

রংপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের উপর হামলা গ্রেফতার ১

রিপোর্টারের নাম / ২৯০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর

 

রংপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছেন এশিয়ান টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি বাদশাহ ওসমানীসহ চার সাংবাদিক। এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন।

এর আগে, বুধবার (২৬ এপ্রিল) বিকেলে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চল্লিশ সাল চর সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাদশাহ ওসমানী।

আহত সাংবাদিক একেএম সুমন মিয়া, এশিয়ান টেলিভিশনের ক্যামেরাপারসন আরিফুল ইসলাম ও রাকিবুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সাংবাদিক বাদশাহ ওসমানী এ ঘটনায় বাদী হয়ে হামলাকারী লুলু মিয়া ও তার ছেলে রাজু মিয়াসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর চরে চাষ হওয়া ভুট্টার ফলনের সচিত্র প্রতিবেদনের তথ্য সংগ্রহে যান বাদশাহ ওসমানীসহ আরও চার সাংবাদিক। সেখান ভিডিও ধারণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে ফেরার সময় চল্লিশ সাল চর সংলগ্ন এলাকায় লুলু মিয়া ও তার ছেলে রাজু মিয়াসহ অজ্ঞাত আরও ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা সাংবাদিকের ব্যবহৃত ক্যামেরা, লাইভ ডিভাইস ও ওয়্যারলেস মাইক্রোফোন ভাঙচুর করে তা ছিনিয়ে নেয়।

ওসি দুলাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই লুলু মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর