বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

রংপুরে বিভাগীয় বৃক্ষমেলার সমাপনী

রিপোর্টারের নাম / ১১০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪, ৮:০৭ অপরাহ্ণ

রিযাজুল হক সাগর,রংপুর:

 

রংপুর জিলা স্কুল মাঠে ১৫ (পনেরো) দিনব্যাপী বিভাগীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯শে অক্টোবর) বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলাপ্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান।প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলাপ্রশাসক বলেন, বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু। যেখানে গাছ আছে সেখানেই প্রাণ ও প্রাণী আছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। বেশি করে গাছ লাগালে শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষিত হয় না, মানুষ আর্থিকভাবেও লাভবান হয়। বৃক্ষ রোপণ প্রসঙ্গে তিনি বলেন, শুধু গাছ লাগালে হবে না, গাছের যথাযথ পরিচর্যাও করতে হবে। তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক এ কে এম রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রিয়াজ উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকগণের মধ্যে সনদ বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, নার্সারি মালিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর