শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রংপুরে বৈষম্যবিরোধী নেতা নাহিদের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম / ১৩৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ৯, ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে মামলা হয়েছে।

রংপুরের গঙ্গাচড়া থানাধীন গ্রিন সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে গত শুক্রবার (৭ মার্চ) মামলাটি করেন।মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র অধিকারী বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় নাহিদ হাসান খন্দকারের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। মামলায় নগদ এক লাখ টাকা ও প্রতিদিন ২০ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে।মামলার বাদী আতিকুল ইসলাম ভূঁইয়া বলেন, খলেয়া ইউনিয়নে তার এক বোনসহ গ্রিন সিটি ইকো পার্ক নির্মাণের কাজ শুরু করেন। এতে পুকুর থেকে বালু উত্তোলনের প্রয়োজন দেখা দেয়। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ হাসান খন্দকার চাঁদা দাবি করে আসছিলেন। এদিকে, মামলার একদিন পর শনিবার (০৮ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি ও সদস্য সচিব রহমত আলী সই করা এক বিজ্ঞপ্তিতে নাহিদ হাসান খন্দকারকে তার মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর