বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

রংপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা

রিপোর্টারের নাম / ১৩৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ১৩, ২০২৩, ১২:৪৫ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওষুধ প্রশাসন ও রংপুর সিটি করপোরেশনের যৌথ অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখাসহ ভোক্তার কাছ থেকে দাম বেশি না নিতে সর্তক করা হয়। যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

 

সোমবার(১৩ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর রাজা রামমোহন মার্কেট সংলগ্ন সড়কের পাশের বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। যৌথ অভিযানে সহযোগিতা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।

অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে পপুলার ফার্মেসি ১৫ হাজার, শিমু ফার্মেসি ৫ হাজার, মেট্রো ফার্মেসি ৫ হাজার, আশা ফার্মেসি ও সার্জিকাল ৫ হাজার ও মুন ফার্মেসিকে ২ হাজার টাকাসহ মোট পাঁচ ফার্মেসি মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা সাংবাদিকদের বলেন, জীবন বাঁচাতে যে ওষুধ, তা মেয়াদোর্ত্তীর্ণ হওয়ায় মানুষের যেন মৃত্যুর কারণ না হয়, সে জন্য নিয়মিত এ অভিযান চলবে। সেই সাথে সতর্ক করে দেয়ার পরও যদি কোন ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখে তাহলে কঠোর শাস্তি প্রদান করা হবে। একই সঙ্গে বেশি দামে ওষুধ বিক্রি বন্ধেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।

ওষুধ প্রশাসন রংপুরের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম জানান, অনিবন্ধিত, ফুড সাপ্লিমেন্ট, মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুত রাখার ব্যাপারে নিয়মিত অভিযান চলছে। এটি চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর