মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম / ১০২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর

 

রংপুরের গঙ্গাচড়া ইউনিয়নের মনাকষা এলাকার মাদক ব্যবসায়ী নাজমুল হোসেন ও তার স্ত্রী রুমানা এবং আকাব্বর হোসেন নাড্ডাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।মঙ্গলবার সকালে গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করে।মানববন্ধনে অংশগ্রহণকারী আজিজুল, জামাল, এনামুল, কামাল, আয়নাল, মজমুলসহ আরো অনেকে বলেন, দীর্ঘদিন থেকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাদক ব্যবসা করে আসছে নাজমুল হোসেন ও তার স্ত্রী রুমানা এবং আকাব্বর হোসেন নাড্ডাসহ আরও কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।এরা স্থানীয় যুবক ও উঠতি তরুণদের মাদকসহ বিভিন্ন অপর্কমে লিপ্ত করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রতিবাদ করায় তারা স্থানীয় আয়নালসহ কয়েকজনের নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। আমরা এলাকায় মাদক ব্যবসা বন্ধ, চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। ইতোমধ্যে আমরা অনেক মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর