শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

রংপুরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৪২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩, ১:৫৫ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

নগরবাসীর ভোগান্তি কমাতে, যানজট হ্রাসকরণ, থ্রি-হুইলার নিয়ন্ত্রণ, নির্দিষ্ট লেন ব্যবহারে উদ্বুদ্ধকরণসহ ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে শুরু হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসব্যাপী পথ সভা।

বৃহস্পতিবার( ১৬ মার্চ) দুপুরে রংপুর সিটি বাজারের সামনে এ পথসভার উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকী।

উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, রংপুর নগরীতে নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে, যানজট হ্রাসকরণ, থ্রি-হুইলার নিয়ন্ত্রণ, নির্দিষ্ট লেন ব্যবহার, ফুটপাত দখলমুক্তকরণসহ নানা বিষয়ে মাসব্যাপী সচেতনতা সভা চলবে। এরপরে নগরীতে নিয়ম মেনে, নির্দিষ্ট লেনে অটো রিক্সা, থ্রি হুইলার চলাচল না করলে, ফুটপাত দখলের কেউ চেষ্টা করলে, যথাযথভাবে আইন প্রয়োগ করা হবে। এ বিষয়ে কোন প্রকার ছাড় দেয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলমসহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পথসভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, শৃংখলা রক্ষা, চালক ও সহযোগীদের সচেতনতা ও যাত্রীসেবার মান উন্নয়নে নির্দেশনা প্রদান করা হয়। মাসব্যাপী সচেতনা এ পথসভা নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চলমান থাকার কথা জানিয়েছেন মেট্রো পুলিশের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর