বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

রংপুরে রোগীবাহী এম্বুলেন্সে লাশের বদলে গাঁজা উদ্ধার

রিপোর্টারের নাম / ৩৫৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, অক্টোবর ২, ২০২৩, ১১:০৪ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

 

রংপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
সোমবার (২ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান। গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ জেলার দেড়গ্রামের বাদশা মিয়ার ছেলে সানোয়ার হোসেন ওরফে সানি (৩৫) এবং পাবনার সাথিয়া উপজেলার আত্রাইশুখা গোপালপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রাকিব শেখ (২১)। অভিযানের সময় মোতাহার হোসেন নামের আরেকজন পালিয়ে যান।রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপ-কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নগরীর বুড়িরহাট রোডে উত্তর কোবারু গ্রামের আমেশ্বাইর মোড়ে বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় কালিয়াকৈর পৌরসভা গাজীপুর লেখা স্টিকার সাঁটানো সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ১৫ কেজি গাঁজাসহ দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তল্লাশি অভিযানের সময় একজন পালিয়ে গেলেও দুজনকে আটক করে পুলিশ।
উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আরও বলেন, গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী পলাতক মোতাহার হোসেনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে তারা মাদক পরিবহন করে আসছে। মূলত চক্রটি অ্যাম্বুলেন্সে মৃতদেহ পরিবহনের আড়ালে মাদক ব্যবসা করে। এ ঘটনায় পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা করা হয়েছে। আগামীতেও এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উৎপল কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) মো. আল ইমরান হোসেন, সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) সুব্রত ব্যানার্জি, পরশুরাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর