শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

রংপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রিপোর্টারের নাম / ১৩৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩, ৮:৪৪ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

রংপুরে নানান আয়োজনের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটির প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় রংপুর টাউন হল বধ্যভূমি সংলগ্ন শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে, দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া মোনাজাত করা হয়। পরে সকাল দশটায় রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জুর নেতৃত্বে সিটি কর্পোরেশন, বিভাগীয় লেখক পরিষদের সভাপতি কাজী জুননুন ও সাধারণ সম্পাদক জাকির আহমদের নেতৃত্বে লেখক পরিষদ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল সাড়ে দশটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও শিশু-কিশোরদের বিষয় ভিত্তিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে রংপুর বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানী হানাদার বাহিনী, স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশুন্য করতে বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে একটি হৃদয় বিদারক ও মর্মস্পর্শী দিন। অন্যদিকে দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে জেলার বিভিন্ন মসজিদে বাদ যোহর এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপসানলয়ে সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এছাড়া সন্ধ্যায় টাউন হল চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর