শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

রংপুরে শারদীয় দূর্গা উৎসব নিয়ে ধর্মসভা কমিটির সাথে সেনাবাহিনীর আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১১ টাইম ভিউ
আপডেট : রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর

 

রংপুরে শারদীয় দূর্গা উৎসব নিয়ে ধর্মসভা কমিটির সাথে আলোচনা সভা করেছেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। রংপুর ধর্মসভা প্রাঙ্গনে আলোচনা সভায় তিনি শারদীয় দূর্গা উৎসবে শান্তি-শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে বলে জানান তিনি। সেই সাথে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করারও আহ্বান জানান তিনি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মেজর নাহিদ বিন হাবীব, ধর্মসভা পরিচালনা কমিটির সভাপতি ভবতোষ সরকার, সাধারণ সম্পাদক পার্থবোসসহ অন্যরা।বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন, আমরা সার্বক্ষনিক দেশবাসীর পাশে আছি। আপনারা সবময়ের জন্য মনে করবেন আপনাদের আস্থার জায়গায় বাংলাদেশ সেনবাহিনী রয়েছে। হিন্দু ধর্মালম্বীদের নিশ্চিন্তে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে যা যা করতে লাগে তা বাংলাদেশ সেনাবাহিনী করবে। দুশ্চিন্তা, উদ্বিগ্নতাকে এক পাশে রেখে নিশ্চিন্তে পুজা উযযাপন করতে পারবেন। তিনি বলেন, আপনারা একটু সহনশীল থাকবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড় কোনো তথ্য না বিশ্লেষণ করে বিশ্বাস করবেন না। অনেক সময় ভুল হয়, আবার মানুষ ভুল ব্যাখাও করে। ফেসবুকের মাধ্যমে অনেক রিউমার ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমগুলোতে যা দেখেন তা সত্য হিসেবে বিবেচনা করে হুট করেই ঝাঁপিয়ে পড়বেন না। আগে বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত হন। বিবেক দিয়ে বিবেচনা করুন। তাহলে এই সুন্দর বাংলাদেশে সবাই মিলেমিশে থাকতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর