শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রংপুরে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীসহ নিহত ২

রিপোর্টারের নাম / ২৭৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩, ১:২৬ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর :

রংপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ ফেব্রæয়ারি) সকালের দিকে রংপুর মহানগরীর ক্যান্টনমেন্ট চেকপোস্ট একটি দুর্ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্স চাপায় নামিরা আমিন মাইরা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থী বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের প্লে শ্রেণিতে (ইংলিশ ভার্সন) অধ্যায়নরত ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রাস্তা পারাপারের সময় ক্যান্টনমেন্ট চেকপোস্ট মোড়ে মসজিদের সামনে একটি বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স শিশু মাইরাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় গুরুত্বর আহত শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নামিরা আমিন মাইরা (৪) নগরীর আরকে রোড ধাপ ইসলামবাগ এলাকার রাসেল আহমেদ ও মনিরা খাতুন দম্পতির সন্তান।

অন্যদিকে অপর দুর্ঘটনাটি ঘটে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার বানুপাড়া শহীদ ভাটা এলাকায়। সেখানে বালুভর্তি ডাম্পট্রাকের চাপায় রাবেয়া বেগম (৫৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত রাবেয়া রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের তপোধন শহীদ আবাসন এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলামের স্ত্রী।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, সকাল ৭টার দিকে ওই নারী হারাগাছ-রংপুর সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বালুভর্তি একটি ডাম্পট্রাক রংপুর শহরে যাওয়ার পথে একটি ট্রাক্টরকে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী খাদে ফেলে দেয়। ট্রাকটি রাস্তার পাশে থাকা ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাবেয়া বেগমের মৃত্যু হয়।

এ ব্যাপারে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ট্রাক ও তার চালককে আটক করা যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর