শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

রংপুরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু

রিপোর্টারের নাম / ১৬২ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ৫, ২০২৩, ৪:২৭ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর :

 

বই পড়ার অভ্যাস ও জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষিত-সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে রংপুরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে।

রবিবার (৫ মার্চ) সকালে পাবলিক লাইব্রেরী মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, লেখক, সংগঠক ডাঃ মফিজুল ইসলাম মান্টু, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা ও রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম রংপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাহবুর রহমান হাবু, চিকিৎসক ও লেখক ডাঃ মফিজুল ইসলাম মান্টু ।

 

মেলায় ৩১টি স্টলে জেলার বিভিন্ন প্রকাশনী ও লাইব্রেরী নানা বইয়ের সমাহার ঘটিয়েছে। দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিদিন মেলা চালু থাকবে। এছাড়া বইমেলাকে ঘিরে কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, চিত্রাংঙ্কন, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোতিা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর