বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

রংপুরে সাইবার ট্রাইব্যুনালে প্রথম আলোর সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম / ১৬১ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ১৭, ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে প্রথম আলোর সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের বিচারক আবেদনটি আমলে নিয়ে এর সত্যতা যাচাইয়ের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলাটি করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার অব. মেজর বীরমুক্তিযোদ্ধা ইউনুস ।

মামলা সূত্রে জানাগেছে, চলতি বছরের ১০,১২ ও ১৮ জানুয়ারি কুড়িগ্রামের রাজারহাট এলাকার চাকির পশার নামে নালাকে নদ বানিয়ে তিনটি সংবাদ প্রথম আলোতে প্রকাশ করা হয়। এছাড়া মামলার বাদি অব. মেজর বীরমুক্তিযোদ্ধা ইউনুসকে হেয় প্রতিপন্ন করে খবর প্রকাশ, ফেসবুকে শেয়ার করা হয়। এসব ঘটনায় প্রথম আলোর সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলা নং ১১/২৩। মামলার আসামীরা হলেন রিপোর্টার জহির রায়হান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক রাজিব বসুনিয়া ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড, তুহিন ওয়াদুদ।

বাদি পক্ষের আইনজীবী সামছুল হুদা বলেন, আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পিবিআইকে দিয়েছেন। আশা করি ন্যায় বিচার পাব।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ মামলা প্রসঙ্গে বলেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের তালিকাভুক্ত দখলদার চাকির পশার প্রায় ৩৪ একর জমি দখল করে রেখেছে। আমরা জমি উদ্ধারের জন্য আন্দোলন করছি। দখলদারদের স্বার্থে আঘাত লাগায় মামলার আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর