বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

রংপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে পুলিশের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪, ১১:০০ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর

 

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক নেতাদের সাথে মত বিনিময় করেছে রংপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে পুলিশ সুপার শরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সনাতনী ধর্মীয় নেতা উত্তম কুমার সাহা, বাবু রাম জীবন, কেরামতিয়া মসজিদের ইমাম মাওলানা বায়েজীদ আহমেদসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজনৈতিক সংগঠনের নেতুবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা-মহানগরের প্রতিনিধিরা।সভায় সনাতনী ধর্মীয় নেতারা বলেন, গ্রেফতার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ইসকন থেকে অনেক আগেই বহিষ্কৃত হয়েছেন। কিন্তু তারা কিভাবে রংপুরে এসে সমাবেশ করলো তা আমাদের জানা নেই। চট্টগ্রামে আইনজীবীকে যে বা যারা হত্যা করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। তবে নিরীহ হিন্দুদের ওপর কোনো অত্যাচার হবে না বলে আমরা বিশ্বাস করি। আমরা বাংলাদেশে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ধর্মের মানুষজন যে সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করি, তা সারবিশ্বের কাছে মডেল হিসেবে পরিণত হয়েছে। তবে একটি মহল আমাদের এই সম্প্রীতি ভেঙ্গে ফেলার পায়ঁতারা করছে।পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, আমাদের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে একটি কুচক্রী মহল সোশাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে। কারো উস্কানিতে প্ররোচিত হয়ে আমরা যেন সংঘাতে না জড়িয়ে পড়ি সেদিকে সচেষ্ট থাকতে হবে। বাংলাদেশ যেমন সবার, তেমনি দেশের আইনও সবার জন্য ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর