সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

রংপুরে স্নেহা মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম / ৩৭১ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ২৯, ২০২৩, ৯:৩২ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুরে স্নেহা মাদক নিরাময় কেন্দ্রে মেহেদী হাসান (২৫) নামের এক রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে ওই কেন্দ্রের কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান রংপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ধর্মদাস মুসলিমপাড়া এলাকার মশিউর রহমানের ছেলে। সম্মপ্রতি সু-চিকিৎসার জন্য তাকে স্নেহা মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার তার পরিবারের লোকজন মেহেদীর সাথে দেখা করে। বুধবার সকালে পরিবারকে সংবাদ দেয়া হয় মেহেদী মারা গেছে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে জানতে পারে সে আত্মহত্যা করেছে। তবে স্বজনদের দাবি, মেহেদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের আঘাতের চিন্থ রয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মিঠু আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর